• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: গণপূর্ত প্রতিমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। দলের পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মাদক ব্যবসায় জড়িত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা করে সময় নষ্ট করলে হবে না, প্রতিটি সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা কিংবা দলের কোনো নেতাকর্মী—কেউ দুর্নীতি, চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত হলে ছাড় দেওয়া হবে না। দলের পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মাদক ব্যবসা করতে পারবে না। এসব অপরাধের বিরুদ্ধে পুলিশকে নির্ভয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের সময়ে কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। গত সাত মাসে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তাদের আরও কঠোর ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশকে ভয়ভীতি ছাড়াই চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে।

এ সময় সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অহেতুক আড্ডা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদের রাস্তায় নেমে শিক্ষার্থীদের বোঝানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকা উচিত। তাদের পড়াশোনায় মনোযোগী করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুয়াকাটায় ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা নির্মাণের অভিযোগ

মদনে ছোট বোনকে ছুরিকাঘাত, বড় বোন নিখোঁজ

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মোস্তফা কামাল মন্টু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান খান বাদল, জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জজ আদালতের জিপি অ্যাডভোকেট মাহাবুব আলম কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান, প্রফেসর ইলিয়াস বেপারী ও প্রফেসর জাহাঙ্গির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএস/

  • ঝালকাঠি
এ সম্পর্কিত আরও খবর
ইভটিজিং ঠেকানোয় হামলা, যুবক আটক
ইভটিজিং ঠেকানোয় হামলা, যুবক আটক
ঝালকাঠিতে ১২ কোটি টাকার আমড়া, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা
ঝালকাঠিতে ১২ কোটি টাকার আমড়া, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন: ডা. মনীষা চক্রবর্তী
আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন: ডা. মনীষা চক্রবর্তী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X